শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জে ৭ জন নারী বীর মুক্তিযুদ্ধাকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট আজ সাতজন নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে বঙ্গমাতা চক্ষু হাসপাতালের মিলনায়তনে পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী উত্তরীয়, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা প্রাপ্ত সাতজন নারী বীর মুক্তিযোদ্ধা হলেন- রিফা বেগম, কল্পনা রাণী সাহা, ইচ্ছা বসু, গৌরী বল, রোকেয়া শিরিন, হেনা ও আমেনা বেগম।

বঙ্গমাতা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, সাবেক ডেপুটি কমান্ডার শেখ আলমগীর হোসেন, নারী বীর মুক্তিযোদ্ধা কল্পনা রাণী সাহা, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এস এম কাদেরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া শিরিন বলেন, আগে অনেক প্রতিষ্ঠানই আমাদের সম্বর্ধনা দিয়েছে। কিন্তু এটি একটি ভিন্নতর সংবর্ধনা। এখানে আমাদের সবাইকে একটি করে জামদানি শাড়ি দেওয়া হয়েছে। এই শাড়ি পড়েই আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এরপর উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। দেয়া হয় সম্মাননা টেস্ট। এছাড়া আমাদের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠান থেকে ব্যাপক সম্মান প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামের এই প্রতিষ্ঠান থেকে আমাদের সংবর্ধনা দিয়ে সম্মানিত করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ডা. নাহিদ ফেরদৌসী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে নারী বীর মুক্তিযোদ্ধারা ৭১ এ যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছেন। তাদের কাছে এই জাতি চির কৃতজ্ঞ। মহান স্বাধীনতার মাসে তাদেরকে সম্বর্ধনা দিতে পেরে আমরা ধন্য। পরে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত