বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সরকারি নির্দেশনা না মেনে গড়ে ওঠা চারটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে ইটভাটা চারটি উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্ত যৌথভাবে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম মহানগর পরিচালক নুরুল্লাহ নূরী ও র‌্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার। উচ্ছেদকৃত ইটভাটাগুলো হলো- লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার বিএবি ব্রিকস ফিল্ড, পশ্চিম কলাউজান এলাকার কুইক ব্রিকস ফিল্ড ও পিএসবি ব্রিকস ফিল্ড ও চুনতি এলাকার সিবিএম ব্রিকস ফিল্ড।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইটভাটাগুলোর জেলা প্রশাসকের কার্যালয়ের কোনো লাইসেন্স নেই, নেই পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের লাইসেন্স ও বিএসটিআইয়ের মানপত্র। তাছাড়া কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদিত হচ্ছিল। অনেকেই কৃষি জমি রক্ষার্থে দাবী জানিয়ে আসছেন। ফলে অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ করা হয়। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী লোহাগাড়া উপজেলায় অধিকাংশ ইটভাটা অবৈধ। ফলে পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা উচ্ছেদ করা হবে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, অবৈধ ইটভাটা হওয়ায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এগুলো উচ্ছেদ করা হয়। জনস্বার্থে অভিযান পর্যায়ক্রমে চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী