সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চরম ভোগান্তিতে তালার কলাগাছি জনপদের মানুষ

সুন্দরবন উপকুলীয় সাতক্ষীরার তালা উপজেলার নিভৃত পল্লী কলাগাছি। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষের কোল ঘেষে বয়ে চলা গাছার বুক চিরে রয়ে গেছে দলুয়া শালিখা প্রায় আট কিলোমিটার রাস্তা। যার দুই পাশে সেই সম্মরনাতীত থেকে বসবাস করে আসছে প্রায় ৭ থেকে ৮ হাজার সনাতন ধর্মালম্বী পরিবার।

দূর্গম পল্লীর অবহেলীত গ্রামটির সুদীর্ঘ ইতিহাস আর ঐতিহ্য থাকলেও স্বাধীনতার আগে থেকেই জনপদের মানুষ রয়েছে চরম অবহেলা আর বঞ্চনার মধ্যে।

একাত্তরে ডামাডোলের মধ্যেই সেখানে প্রতিষ্ঠিত হয় কলাগাছি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় পুজা অর্চানার জন্য আগেই ছিল একটি সর্বজনিন দূগার্ ও কালী মন্দির। বিস্তীর্ণ অঞ্চলের বসবাস কারী হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র দুলয়া শালিখা রাস্তার মাত্র দুই কিঃমিঃ এলাকা যেন কাল হয়ে দাঁড়িয়েছে। ৮ কিলোমিটার রাস্তার দু’পাশে প্রায় ৬ কিলোমিটার পিচ ডালাই হলেও বাদ রয়ে গেছে মাঝের ২ কিঃ মিঃ সড়ক।

চলতি বর্ষা মৌসুমে অতিরিক্ত বর্ষার পানি ও প্রাকৃতিক একাধিক দূভোর্গে ভেঙ্গে গেছে পার্শ্ববর্তী কপোতাক্ষের টি,আরএমএর একমাত্র ভেড়ীবাঁধটি। আর এতেই সর্বশান্ত কলাগাছির বিস্তীর্ণ অঞ্চল। দুই কিলোমিটার কাঁচা রাস্তার উপর দিয়ে পানি ঢুকে ইতিমধ্যে তুলিয়ে যায় গোটা এলাকা।
পরে ভাঁটার পানি নেমে গেলেও স্কুল মন্দির ও রাস্তার তৈরি হয়েছে কাঁদার স্তর।

এলাকাবাসীর স্বাভাবিক জীবন যাত্রারও পড়েছে বিরুপ প্রভাব।
এলাকাবাসীর প্রানের দাবী রাস্তাটি নির্মান পূর্বক নিন্ম এলাকার আলাদা আলাদা বরাদ্ধ দিয়ে উঁচুর করা হোক। করোনা পরবর্তী স্কুলসহ উপাসনালয়ে ফিরে পাক আগের মত প্রাণ।
এজন্য তারা স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নে নির্বাচনীবিস্তারিত পড়ুন

তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায়বিস্তারিত পড়ুন

  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক