শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মূখার্জির স্মরণসভা

নড়াইলের জামাইবাবু হিসেবে খ্যাত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জির মৃতুতে সদর উপজেলার চাচড়া-তুলারামপুরে বুধবার দুপুরে শ্রদ্ধাঞ্জলী ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রণব মূখার্জির পত্নী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জির নামে প্রতিষ্ঠিত শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের আয়োজনে এ শ্রদ্ধাঞ্জলী ও স্বরণসভা অনুষ্ঠিত হয়।

শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের ট্রাস্টি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপিএম, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম ও তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বুলবুল আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার কাউন্সিলর মাহবুব আলম, এসএম সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অনাদী কুমার বৈরাগী, শুভ্রা মূখার্জী ফাউন্ডেশনের যুগ্ন-সাধারণ
সম্পাদক তপন পাল চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, শুভ্রা মূখার্জী ফাউন্ডেশনের কর্মকর্তা অয়ন দাস।

শ্রদ্ধাঞ্জলী শেষে জেলা প্রশাসক ও পুলিশ সপার শুভ্রা মূখার্জী ফাউন্ডেশনের শোক বইতে শোককথা লিপিবদ্ধ করেন।

স্বরণসভায় বক্তারা বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি নড়াইলের মানুষের ছিলেন অতি আপনজন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি আকুন্ঠ সমর্থন জানিয়েছেলেন বাংলাদেশের জনগনের প্রতি তাঁর যে ভালবাসা নড়াইল তথা এদেশের মানুষ আজীবন তা স্বরণে রাখবে।

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের অমরেন্দ্র ঘোষ ও মীরা রানী ঘোষ দম্পতির কন্যা গীতা ঘোষকে (পরবর্তী নাম শুভ্রা মূখার্জি) বিয়ে করেন প্রণব মূখার্জি। ভারতের রাষ্ট্রপতি থাকাকালে তাঁর স্ত্রী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জিকে সঙ্গে নিয়ে ২০১৩ সালের ৫ মার্চ নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন প্রণব মূখার্জি।
ভদ্রবিলার শ্বশুর বাড়িতে সেদিন হিন্দু রীতি নীতি মেনে জামাই বাবু প্রণব মূখার্জিকে বরণ করে নেন শ্বশুর বাড়ির লোকজন।
এর আগে ১৯৯৫ সালে মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি মুন্নিকে নিয়ে শুভ্রা মূখার্জি ভদ্রবিলার পৈত্রিক বসতভিটায় বেড়াতে এসেছিলেন।
সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তাঁর স্ত্রী শুভ্রা মুখার্জির স্বরণে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে পাঁচতলা বিশিষ্ট ভারত-বাংলাদেশ মৈত্রী
ছাত্রী হোস্টেল, তুলারামপুরে দুটি মন্দির এবং তুলারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য একটি ভবন নির্মিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী