শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম! মা-সন্তান সুস্থ্য

চলন্ত ট্রেনে এক নবজাতকের জন্ম হয়েছে। ফুটফুটে ছেলে সন্তানকে জন্ম দিয়েছেন জেসমিন আক্তার নামের এক মা। ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার সময় শনিবার (১৮ জুন) জেসমিন আক্তার ট্রেনে সন্তান জন্ম দেন।

জেসমিন আক্তার জয়পুরহাটের কালাই উপজেলার নানাহার গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী।

সংশ্লিষ্টরা জানান, জেসমিন আক্তার স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। শনিবার সকালে তিনি স্বামীর সঙ্গে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর একতা একপ্রেস ট্রেনযোগে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনের মধ্যে জেসমিন প্রসব ব্যথা অনুভব করেন। এ সময় ট্রেনের নারী যাত্রীদের সাহায্যে সহযোগিতায় ছেলে সন্তানের জন্ম দেন তিনি। পরে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের তত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, হাসপাতালে ভর্তির পর মা ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মা ও শিশু সুস্থ আছে।
সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান