শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চুল দানে বিশ্বরেকর্ড

জাহাব খান। ১৯০ সেন্টিমিটার বা ৬ ফুট ৩ ইঞ্চি চুল তার। টানা ১৮ বছরের চেষ্টায় নিজের চুল এত লম্বা করেছিলেন। ওই দীর্ঘ সময়ে চুলে কাঁচি ছোঁয়াননি একবারও।

কিন্তু দেড় যুগ পর সেই চুল কেটে ফেললেন। কেটে ফেলা চুল তিনি শিশুদের কল্যাণে দান করেছেন।
তার এই উদ্যোগের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পেলেন তিনি।

সবচেয়ে লম্বা চুল দান করার বিশ্ব রেকর্ডটি এখন শুধুই তার।

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে তার রেকর্ডস’র বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়েছে, জাহাব খান পাকিস্তানি বংশোদ্ভূত। বয়স ৩১ বছর। তার বাড়ি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উত্তরাঞ্চলে। তিনি পেশায় স্কোয়াশ খেলোয়াড়, কোচ ও সমাজকর্মী। ১৩ বছর বয়সে সর্বশেষ চুল কেটেছিলেন তিনি। এরপর থেকে লম্বা চুল পাওয়ার দীর্ঘ যাত্রা শুরু হয় তার। দেড় যুগে তার চুলের দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় ১৯০ সেন্টিমিটার বা ৬ ফুট ৩ ইঞ্চিতে। সবচেয়ে লম্বা চুলের খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন তিনি। নিয়মিত পরিচর্যা ও দাদির তৈরি একটি বিশেষ তেল ব্যবহার করায় তার চুল লম্বা ও মজবুত হয় বলে তিনি জানান।

এ বছরের ২৬ আগস্ট ওই মহৎ (চুলদান) উদ্দেশে নরসুন্দরের কাছে যান জাহাব। কেটে ফেলেন মাথা থেকে ১৫৫ সেন্টিমিটার বা ৫ ফুট ১ ইঞ্চি চুল। কেটে ফেলা চুল তিনি শিশুদের কল্যাণে দান করেন।

বিভিন্ন রোগের চিকিৎসা করাতে গিয়ে যেসব শিশু মাথার চুল হারিয়েছে, তাদের বিনা মূল্যে চুল প্রতিস্থাপনে ব্যবহার করা হবে জাহাবের এ দান।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা