বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ সহ ৬ জনের মনোনয়ন পত্র দাখিল

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-১ আসনে (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ সহ ছয় প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বকশীগঞ্জ ইউএনও অহনা জিন্নাতের কাছে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ।
তার মনোনয়ন পত্র দাখিলকালে জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গাজী মো. আমানুজ্জামান, দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান সোলাইমান হোসেন সোলাই, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,
দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয় পার্টির এসএম আবু সায়েম, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন , তৃণমূল বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা , স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হাসান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হক জিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়