বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলালিংক ও লাভেলো আইসক্রিম এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক স্বনামধন্য আইসক্রিম ব্র্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ও এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই নতুন চুক্তির আওতায়, লাভেলো আইসক্রিম পিএলসি ও এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস-এর -এর কর্মীদেরকে বাংলালিংক কর্পোরেট সেবার বিভিন্ন সুবিধা দেবে। এর মধ্যে রয়েছে কর্পোরেট সংযোগ, ডাটা সংযোগ, বাংলালিংক-এর ওকলা® স্বীকৃত দ্রুততম ফোর-জি ইন্টারনেট, এসএমএস ব্রডকাস্ট, ভ্যালু-অ্যাডেড সার্ভিস সুবিধাসহ অন্যান্য উদ্ভাবনী ডিজিটাল সেবা। বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি- এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মুস্তাক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এই চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন, বলেন, “একটি গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অপারেটর হিসেবে এন্টারপ্রাইজ গ্রাহকদের উন্নত সংযোগ ও সর্বোচ্চ মানের ডিজিটাল সেবা দেওয়ার জন্য বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির মাধ্যমে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর কর্মীদেরকে বিভিন্ন উন্নত ডিজিটাল সেবা দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।” তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মুস্তাক আহমেদ বলেন, “বাংলালিংক-এর সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। দ্রুততম ফোর-জি নেটওয়ার্ক ও বিভিন্ন রকমের ডিজিটাল সেবা দেওয়ার মাধ্যমে বাংলালিংক ইতোমধ্যে দেশব্যাপী চার কোটিরও বেশি গ্রাহকের নির্ভরযোগ্য ডিজিটাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এই চুক্তির ফলে আমাদের কর্মীরা এখন সহজেই বাংলালিংক-এর অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সেবা নিতে পারবে ও উপকৃত হবে।” চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি-এর কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিফ স্ট্র্যাটেজিক অফিসার মুহম্মদ রাজীব হাসান, চিফ অপারেটিং অফিসার মোঃ কামরুজ্জামান, এক্টিং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ দিদারুল আলম এফসিএমএ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অফ ইমার্জিং সেগমেন্ট-নর্থ সৈয়দ সালাহউদ্দিন ইসরার ও হেড অব ইমার্জিং সেগমেন্ট-সাউথ নাফিজ আহমেদ সাঈদসহ অন্যান্য কর্মকর্তাগণ।

একই রকম সংবাদ সমূহ

হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে নদীর তীরে সোনা অনুসন্ধানরত কয়েকজন নারীর সঙ্গেবিস্তারিত পড়ুন

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যামেরারবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান

রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সংবিধানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তিরবিস্তারিত পড়ুন

  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা