বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার বাঁকড়া বাজারে আগুনে পুড়ে ছাই অর্ধকোটি টাকার সম্পদ

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে আগুনে পুড়ে গেছে কয়েকটি দোকান। ক্ষতি সাধন হয়েছে কয়েক লক্ষ বা প্রায় অর্ধকোটি টাকার মালামাল। ফায়ার সার্ভিসের দায়িত্বের অবহেলায় ক্ষুদ্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী।

জানা যায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বাঁকড়া বাজারের হযরত আলীর লেপ-টোশকের দোকানে তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের অন্যান্য দোকান গুলোতে। এসময় হযরত আলীর দোকান সহ পাশের আশরাফুল ইসলামের পানি সোধনাগার, হাসমত আলীর লেপ-টোশক দোকানের তুলার গোডাউন, হাদিউজ্জামান, রাজমিস্ত্রী মহাসিনের অফিস, সেলিম রেজার ইলেক্টুনিক্সের দোকান এবং এমআর এডাস স্কুলের একটি অংশে ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার সাথে সাথে ঝিকরগাছা ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা দেরি করে এসেছিল এবং পানি দেয়ার জন্য দ্রুত কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ফলে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ফায়ার সার্ভিসকে জানানোর প্রায় দুই ঘন্টা পরে তারা ঘটনাস্থলে আসে। তাও পানি তোলার ম্যাশিন বাদেই হাফ গাড়ি পানি নিয়ে আসলে, সে পানি দ্রুত ফুরিয়ে যায়। ফলে তাদের আবার পানি ভরার জন্য অন্য জায়গায় চলে যেতে হয়। পরে মণিরামপুরের ফায়ার সার্ভিসের ইউনিট পানি তোলার ম্যাশিন এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা আগুন নেভানোর জন্য প্রানপণ চেষ্টা চালায়। তাদের চেষ্টার আগুন অনেক নিয়ন্ত্রণে ছিল।

এ ব্যাপারে বাঁকড়া বাজারের আব্দুল গফুর নামের এক ব্যবসায়ী জানান, আগুন লাগার সাথে সাথে আমি ঝিকরগাছা ফায়ার সার্ভিস অফিসে জানিয়েছি কিন্তু তারা কোন কর্ণপাত করেনি। পরে ঝিকরগাছা থানা থেকে তাদের জানালে প্রায় দুই ঘন্টা পরে ম্যাশিন বাদেই ঘটনাস্থলে আসে।

তরিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী জানান, বারবার ফোন করেও ফায়ার সার্ভিসের ঝিকরগাছা ইউনিটকে পাওয়া যায়নি। পরে পানি না নিয়ে দায়সারা অবস্থায় আগুন নিভাতে এসেছিল ফায়ার সার্ভিসের লোক।

বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি জানান, আমরা কয়েকজন একাধারে ফোন করেছি কিন্তু ফায়ার সার্ভিস কারও কথায় কর্ণপাত করেনি।

এদিকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া দোকান, স্কুল ও অফিস দিয়ে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর