রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় সাংবাদিকের কাছে চাঁদাবাজি ও হামলা, থানায় অভিযোগ

বেসরকারী টেলিভিশন চানেল এস এর যশোরের শার্শা উপজেলা প্রতিনিধি মহসিন আলমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

উক্ত ঘটনায় সোমবার দুপুরে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মহসিন আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের পারবেড়ারোপানি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মহসিন আলম রবিবার রাত ৯ টার দিকে নাভারন বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে পাঁচপোতা বাজারে একই গ্রামের মৃতঃ বাহার আলী সরদারের ছেলে আব্দুর রশীদ (৪৭) ও মৃতঃ খলিল গাজির ছেলে জারর্জিদ (৪৫) তাঁর গতিরোধ করে ৪৫ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা মহসিন-কে এলোপাথাড়ীভাবে মারধর করতে থাকে। তাঁর সাথে থাকা চ্যানেল এস এর ৭৫ হাজার টাকা মূল্যের ক্যামেরা ভাংচুর করে।

সংবাদকর্মী মহসিন আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের ঝিকরগাছা ইউনিট প্রধান আতাউর রহমান জসির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ঝিকরগাছা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এম আর মাসুদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ঝিকরগাছা ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও চ্যানেল এস বেনাপোল প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক সত্যপাঠ প্রতিনিধি আফজাল হোসেন চাঁদ, কলারোয়া নিউজের ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি মিঠুন সরকার, মোহনা টিভির বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকার, বৈশাখী টিভির কামাল হোসেন, দৈনিক যশোরের নাভারণ প্রতিনিধি জসিম উদ্দিন, অনলাইন ২৪ ঘন্টা চ্যানেলের মিলন কবির, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি জিল্লুর রহমান, সময়ের গর্জনর প্রতিনিধি এবিএম রনি, কোয়ালিটির বিপুল হোসেন, কালের চিত্রের হাসানুল কবীর, পত্রদূত প্রতিনিধি শরীফুল ইসলাম প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ