শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিকার দ্বিতীয় ডোজ ৭ এপ্রিল থেকে দেয়া হবে

আগামী ৭ এপ্রিল থেকে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে এবং ৩৬ লাখের বেশি রেজিস্ট্রেশন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, দেশে ৪০ বছরের ঊর্ধ্বে ৪ কোটি মানুষ আছেন। ৩ কোটি ডোজ দেবে ভারতের সেরাম আর এরইমধ্যে ২০ লাখ ডোজ উপহার দিয়েছে তারা। প্রয়োজনীয় ৮ কোটি ডোজ টিকা পেতে চেষ্টা করছে ভারত। আর যারা প্রথম ডোজ টিকা পেয়েছেন তাদের দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ কথা জানান তিনি।

এ মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা রয়েছে সেরামের থেকে তারা দিয়েছে ২০ লাখ। এজন্য বাকি ডোজ পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। যে হারে রেজিস্ট্রেশন করছেন দেশের মানুষ সে হারে টিকা দেয়া নির্ভর করবে সেটি পাওয়ার ওপর- এ কথা জানিয়ে পরবর্তীতে এ হার কমে আসতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

জাহিদ মালেক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক, পাইলট, বিমানবন্দর কর্মীদের টিকা দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুসারে কাজ চলছে। ডাবল ডোজ পাওয়ার পরও বিদেশ যেতে হলে কভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ১৮ এর নিচে বয়স যাদের তারা টিকা পাবে না, যাদের বয়স বেশি তাদের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টিকা দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, আর যেসব দেশের টিকার তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা আছে বাংলাদেশ ওইসব দেশ থেকেই কেবল সেটি গ্রহণ করবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা