শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বরের মধ্যেই পূর্বাচলের আদি অধিবাসীরা প্লট পাবেন: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার আদি অধিবাসী ও ক্ষতিগ্রস্তদের মধ্যে প্লট বরাদ্দ প্রদান করা হবে।

সোমবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে পূর্বাচল আবাসিক প্রকল্পে আদি অধিবাসীদের জন্য প্লট বরাদ্দ বিষয়ক এক সভায় প্রতিমন্ত্রী একথা বলেন।

স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যে যাচাই বাছাই প্রক্রিয়া সমাপ্ত করার জন্য প্রতিমন্ত্রী নির্দেশনা প্রদান করেন। যে সকল প্লট মালিকানা পরিবর্তন বা অন্য কোন কারণে খালি হয়েছে সেগুলোর তালিকা প্রস্তুত করতে তিনি নির্দেশনা প্রদান করেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে কেউ একটি প্লট বরাদ্দ পাওয়ার পর অন্য কোন প্লটের জন্য আবেদন করেছেন। পরে তার নামে আরেকটি প্লট বরাদ্দ প্রদান করা হলেও পূর্বের বরাদ্দ বাতিল করা হয়নি। এ ধরনের তথ্য হালনাগাদ পূর্বক খালি থাকা প্লটের একটি ডাটাবেজ প্রস্তুতির জন্য তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া বাণিজ্যিক প্লট বরাদ্দ প্রদান বিষয়ে হাইকোর্টে চলমান মামলার ব্যাপারে অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী