বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবি সাদা দল থেকে বহিষ্কার হলেন কলারোয়ার ড. মিজান

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল থেকে বহিষ্কার হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক লুৎফর রহমান বলেন, কিছুদিন আগে ঢাবি সাদা দলের বাণিজ্য অনুষদ শাখা থেকে ড. মিজানুর রহমানকে বহিষ্কার সংক্রান্ত একটি সুপারিশ এসেছিল। সেই সুপারিশ পর্যালোচনা করে সাদা দলের কেন্দ্রীয় কমিটি ড. মিজানুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আজ থেকে ঢাবি সাদা দলের সঙ্গে কার্যত তার কোনো সম্পৃক্ততা নেই।

সাদা দল সূত্রে জানা যায়, অধ্যাপক মিজানুরের বিরুদ্ধে ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলামকে হত্যার হুমকি, সাদা দলের সদস্য ড. জাহাঙ্গীর আলম চৌধুরীকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ ওঠে। ড. এবিএম শহীদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অধ্যাপক মিজানুরকে সাদা দল থেকে সাময়িক অব্যাহতিও দেওয়া হয়েছিল। এবার তাকে সাদা দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

জানা যায়, ড. মিজানুর রহমান প্রায়ই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতেন। ক্লাসরুমেও বাজে মন্তব্য করতেন। বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় বিএনপি ভুল করেছে মর্মে তিনি বাজে কথা বলতেন।
শুধু তাই নয়, ওয়াল ইলেভেনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল তাদের বিরুদ্ধে আদালত স্বপ্রণোদিত হয়ে সাক্ষ্য দিয়েছিলেন। সর্বশেষ মিটিং চলাকালে সিনিয়র সহকর্মী শিক্ষককে মারধরের উদ্দেশে তেড়ে গিয়েছিলেন। তার এ ধরনের আচরণের কারণে সাদা দলের ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ড. মিজানুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছিল। তবে সেসময় তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বুধবার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল থেকে চূড়ান্ত বহিষ্কার করা হয়।

ওই বিষয়ে জানতে ড. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি সম্ভব হয়নি।

উল্লেখ্য, অধ্যাপক ড. মিজানুর রহমানের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম