শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পাঁচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

সাতক্ষীরায় মানব পাঁচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় সব ধরনের পাচার রোধে সবাইকে সক্রিয় হতে আহবান জানানো হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংগঠন ব্র্যাকের আয়োজনে বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল হল রুমে উপজেলা পর্যায়ে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে’ মতবিনিময় সভা ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দেশের পাঁচারের হটজোন বিবেচনায় যশোর ও সাতক্ষীরায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান ব্র্যাক কতৃপক্ষ।

যশোরের তিন উপজেলা ও সাতক্ষীরার সদর উপজেলার আগরদাড়ী, বৈকারী, শিবপুর ও কুশখালী ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করার কথাও উল্লেখ করা হয় এ মতবিনিময় সভায়।

সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শ্রম ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট সুমন মিয়া, জেলা সমন্বয়ক হুমায়ুন কবীর, আজিমুল হক প্রমুখ।

মতবিনিময় সভা থেকে মানব পাচার, বিশেষ করে সাতক্ষীরার দীর্ঘ সীমান্ত জুড়ে নারী ও শিশু পাচার রোধে স্ব স্ব ক্ষেত্র থেকে সবাইকে উদ্যোগী হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা