রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার সম্পদের হিসাব চায় দুদক

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার সম্পদের হিসাব চায় দুদক।
প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ব্রিজ/কালভার্ট) আলতাফ হোসেনের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত রোববার (১৪ আগস্ট) দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ১৬ আগস্ট) বিষয়টি জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মু. আরিফ সাদেক।

দুদকের পাঠানো ওই চিঠিতে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে, আপনি (আলতাফ হোসেন) জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ-সম্পত্তির মালিক হয়েছেন।

চিঠিতে বলা হয়, আপনার, আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বেনামে অর্জিত অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে প্রেরিত সংযুক্ত ছকে দাখিল করার নির্দেশ দেওয়া হলো।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করতে পারলে, ব্যর্থ হলে বা মিথ্যা সম্পদবিবরণী দাখিল করলে দুদক আইন ২০০৪ এর ২৮ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি