শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দূর্গা পুজা উপলক্ষ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎ শিল্পিরা

প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পিরা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর কয়েকদিন বাদেই দেবী দুর্গা আসছেন। দেবীর আগমনকে ঘিরে দেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত এখন মৃৎ শিল্পীরা। দিন রাত পরিশ্রম করে তাদের নিপুন হাতের ছোঁয়ায় তৈরি করছেন একেকটি অসাধারণ সুন্দর প্রতিমা।

তেমনি কলারোয়ার জয়নগর ইউনিয়নের বিভিন্ন মন্দির প্রাঙ্গনে নানা আকার আর ঢংয়ের দুর্গা দেবীর মূর্তি বানানো হচ্ছে।

উপজেলার জয়নগর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আর এই উৎসবকে সামনে রেখে পূজা উদযাপনের প্রস্তুতি যেন পুরোদমে এগিয়ে চলছে।

জয়নগর ইউনিয়নে এই বছর ৭টি প্রতিমা তৈরী হচ্ছে। তার মধ্যো জয়নগর দঃক্ষিন পাড়া তরুন সংঘ মন্দিরে, জয়নগর মাঝের পাড়া মন্দিরে, জয়নগর মাতৃ মন্দিরে, ধানদিয়া মন্দিরে, উত্তর জয়নগর মন্দিরে, খোর্দ্দো বাঁটরা মন্দিরে ও ক্ষেত্র পাড়া মন্দিরে।

আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীর কারিগররা। আর প্রতিমা শিল্পীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাঁদামাটি, খড়, কাঠ, বাঁশ আর সুতলি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জানা গেছে, মাটির কাজ শেষ হলেই শুরু হবে রং তুলির আঁচড়।
দেবী দুর্গাসহ প্রতিমাগুলোকে মনোমুগ্ধকর অনিন্দ্য সুন্দর রূপ দিতে ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন এই শিল্পীরা।

জয়নগর দক্ষিন পাড়া তরুন সংঘ পুজা মন্দিরের ভাস্কর অশোক সরদার কলারোয়া নিউজকে জানান, এই বছর করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারণে অনেক মন্দিরে হচ্ছে না দূর্গার প্রতিমা। তাই ব্যস্ততা তুলনামুলক কম। তারপরও ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে। আর হাতে গোনা কয়েক দিন সময় আছে তারই মধ্যো শেষ করতে হবে রং ও প্রতিমা সাজানোর কাজ।

তিনি আরও জানান, এই বছর ৮টি প্রতিমা তৈরীর কাজ হাতে নিয়েছেন এবং সেগুলো যথা সময়ে শেষ করতে হবে। তবে তিনি প্রতি মন্দিরে জন্য আলাদা আলাদা বাজেটে প্রতিমা তৈরী করছেন। প্রতিমা তৈরীর জন্য নিচ্ছেন একেক রকম রেট একেক মন্দির থেকে। ১৬হাজার থেকে ৩০হাজার পর্যন্ত মূল্যে একেকটি প্রতিমা তৈরী করছেন।

তিনি আরও জানিয়েছেন, শিল্পকর্ম তার পৈত্রিক সুত্রে পাওয়া নয়, শখের বশে তিনি এই পেশা বেছে নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান