মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জমিজমার বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-৩

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জনকে পিটিয়ে জখম করার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে।
রবিবার রাতে ছুটিপুর গ্রামের মৃত মোবারক আলী গাজীর ছেলে আনারুল ইসলাম (৫৫) বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেন।
এতে ছুটিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (৪৫), রেজাউল ইসলাম (৩০), রাশিদুল ইসলাম (৪০), করিম গাজীর ছেলে শওকত আলী (৪০), রবিউল ইসলামের স্ত্রী পারভীন খাতুন (৩০), আফছার আলীর স্ত্রী রোকেয়া খাতুন (রকি) (৬০) কে আসামী করা হয়েছে।
অভিযোগ সুত্রে ও বাদি জানান, জমিজমা সংক্রান্ত ঘটনা নিয়ে গোলযোগের কথাকাটাকাটির একপর্যায়ে গত ৮ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে প্রথমে আমার ছোট বোন সালেহা খাতুন (৪০) কে আক্রমন করে এবং এলোপাতাড়ীভাবে লাথি, কিল, ঘুষি মারতে থাকে। ঐ সময় আমিসহ আমার বড় বোন মাফুজা খাতুন (৬০), আমার স্ত্রী আনুরা খাতুন (৪৫) এগিয়ে আসলে আমাদেরও উপর তারা হামলা চালিয়ে জখম করে। একপর্যায়ে রেজাউল আমার বড় বোন মাফুজা খাতুনের গলায় থাকা ৮ আনা ওজনের ৪৬ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া আমার ছোট বোন সালেহা খাতুনকে শ্লীলতাহানি করে। পরে তাদের পরিকল্পিত হামলায় আমরা গুরুত্বর আহত হওয়ায় স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি। এসময় মাফুজা খাতুন, আনুরা খাতুন ও সালেহা খাতুনের অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভর্তির পরামর্শ প্রদান করেন। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, অপর পক্ষের আব্দুল করিমের ছেলে শওকত হোসেন জানান, জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে আমাদের উপর হামলা চালিয়ে আমাদের ৪ জনকে আহত করেছে। আমরাও বাদি হয়ে অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, দুই গ্রুপের মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন