সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বাসগৃহের চাবি হস্তান্তর ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সফিকুল আহম্মদ বলেছেন, দেশের একটি পরিবারও গৃহহীন থাকবেনা উল্লেখ করে জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রত্যেকটি জেলা উপজেলায় আজ সেই প্রতিশ্রুতির সুষ্ঠ বাস্তবায়ন হচ্ছে। সমাজের সবচেয়ে অবহেলিত, অসহায়, গৃহহীন ও ভূমিহীনদের প্রায় প্রত্যেককে সরকারি জমিতে, সরকারি খরচে বাসগৃহ নির্মান করে দেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতিটি দপ্তরের সচিবগণ প্রত্যেকে অন্তত দুটি করে গৃহহীন পরিবারকে নিজ উদ্যোগে বাসগৃহ নির্মান করে পূনর্বাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শরীক হয়েছি।’

রবিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়াতে গৃহহীন দুটি পরিবারের জন্য নিজ উদ্যোগে নির্মিত বাসগৃহের চাবি হস্তান্তর এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সফিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতোনা, ঠিক তেমনি সংকটময় সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের হাল না ধরলে হয়তো দেশের অবহেলিত জনগোষ্ঠী আজ সরকারি উদ্যোগে মাথা গোজার ঠাঁই টুকুও পেতো না। দেশের প্রত্যেকটি সেক্টরে এমন অভুতপূর্ব উন্নয়ন ঘটতো না। আর পদ্মাসেতু? সেতো স্বপ্ন হয়েই থাকতো।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরালস অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।’

তাই দেশকে এগিয়ে নিতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে বর্তমান সরকারের লক্ষ্য পুরণে কাজ করার জন্যও সকলের প্রতি আহবান জানান তিনি।

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রকল্প বাস্তবায়ন অফিসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি সচিব আব্দুল হাকিম, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আব্দুল আলীম, নুরবানু কাদেরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ