রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দে‌শে এলো আরো ৫৫ লাখ ডোজ টিকা

চী‌ন থে‌কে ক‌রোনার আরো ৫৫ লাখ ডোজ সি‌নোফা‌র্মের টিকা দে‌শে এসেছে।

বুধবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মি‌নি‌টে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে এসে পৌঁছায় টিকাগুলো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তি‌নি বলেন, গতকাল মধ্যরাত ১টা ৪০ মি‌নি‌টে সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকা এসে‌ছে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।

এর বাইরে কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরও ৫৬ লাখ ডোজ টিকা। গত ১০ সেপ্টেম্বর রাতে দেশে আসে আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা। এরপর ১৭ সেপ্টেম্বর আরেকটি চালানে দেশে আসে আরও ৫০ লাখ ডোজ টিকা। ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে আসে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা। সব‌শেষ সোমবার রা‌তে সি‌নোফার্ম থে‌কে দে‌শে আসে আরো ১০ লাখ ডোজ টিকা।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার