বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নানা আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, কেক কাটাসহ নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)। আজ বুধবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

করোনাকালীন স্থাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে মাইকেল মধুসূদন দত্ত একাডেমিক ভবন-অদম্য’ ৭১ ঘুরে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে কাটা হয় কেক। এ সময় যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ, যবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শহীদ মসিয়ূর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, নাজমুস সাকিব, যবিপ্রবি সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কৃষ্ণ বালা, সাধারণ সম্পাদক মোসাব্বির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, অর্থ সম্পাদক সজীবুর রহমান, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল প্রধান, কার্যনির্বাহী সদস্য আল জুবায়ের রনি, এটিএম মাহফুজ, রুহুল আমিন, ফরিদ হাসান প্রমুখ।

যবিপ্রবিসাসের তৃতীয় প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে রাতে আয়োজন করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক ওয়েবিনার। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ওয়ান বাংলাদেশের সভাপতি অধ্যাপক মো. রশিদুল হাসান প্রমুখ।

যবিপ্রবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতিসহ ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন ও সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে যবিপ্রবি সাংবাদিক সমিতির জন্য শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড যবিপ্রবিসাস-এর অনুমোদন দেয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক