বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেইমারের বাবা প্রেম করছেন, সমালোচনার ঝড় ব্রাজিলে

নিজের কারণে নয় এবার ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়র আলোচনায় এসেছেন বাবার জন্য। তবে কারণটা নেইমারের জন্য খুব একটা সুখকর কিছু নয়। এবার নাকি প্রেমে মজেছেন নেইমারের বাবা সিনিয়র নেইমার। সে নিয়েই আলোচনা-সমালোচনার ঝড় বইছে ব্রাজিলে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এবং স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র খবর বলছে, চুটিয়ে প্রেম করছেন নেইমার ডি সিলভা সিনিয়র। তাও আবার নেইমারের এক বন্ধুর মায়ের সাথে।

নেইমারের মা নাদিন গনকালভেসের সাথে সাত বছর আগে বিবাহবিচ্ছেদ হয় তার বাবার। পরশু নেইমার সিনিয়রের সঙ্গে একটি উৎসবে এক নারীকে দেখা যায়।

আর সেই ছবি নিয়েই ওঠে আলোচনার ঝড়।
‘ক্লারিন’-এর দাবি, বিবাহবিচ্ছেদের পর নেইমার সিনিয়রের সঙ্গে এই প্রথম কোনো নারীকে জনসমক্ষে দেখা গেল।

গত রবিবার রিও ডি জেনিরোয় কার্নিভাল সাম্বাদ্রোম মারকুইস দে সাপুকাই অনুষ্ঠানে নেইমারের বাবা এবং ওই নারীকে একসাথে দেখা যায়। নেইমারের বোন রাফায়েল সান্তোসও সেই কার্নিভালের সাম্বা স্কুলের একটি পোগ্রামে যোগ দিয়েছিলেন।

নেইমারের বাবার সঙ্গে দেখা যাওয়া ৪৫ বছর বয়সী ওই নারীর নাম মারিয়ানে বের্নাদি সান্তোস। তিনি নেইমারের ঘনিষ্ঠ বন্ধু আন্দ্রে বের্নাদির মা। ‘ক্লারিন’ জানিয়েছে, আন্দ্রে বের্নাদি নিজেই নতুন এই প্রেমিক জুটিকে পরিচয় করিয়ে দেন অনেকের সাথে। নেইমারের বাবার চেয়ে ১৩ বছরের ছোটো ওই নারী।

২০২১ সালের মাঝামাঝি থেকে ৫৮ বছর বয়সী নেইমার সিনিয়রের সঙ্গে বের্নাদি সান্তোসের সম্পর্কের শুরু।

‘মার্কা’ জানিয়েছে, বের্নাদি নেইমারের খুব কাছের বন্ধু। পিএসজি তারকার কাছের বন্ধুদের গ্রুপের নাম ‘তইস। ’ আর পিএসজিতে যোগ দেওয়ার পর সেখানে বের্নাদির সঙ্গে পরিচয় হয় নেইমারের।
নেইমার সিনিয়রের সঙ্গে বিচ্ছেদের পর নেইমার জুনিয়রের মা নাদিন গনকালভেসও প্রেমে পড়েছেন। ২০২০ সালে তুমুল আলোচনা হয় সেই প্রেম নিয়েও।

সূত্র: মার্কা

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক