বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেত্রকোণার দুর্গাপুরে মাটি খুঁড়তেই বের হচ্ছে তেল

নেত্রকোণা দুর্গাপুরে বিদ্যুতের খুঁটির জন্য মাটি খুঁড়তে গিয়ে বেরুতে থাকে কালো জ্বালানী তেল।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে পৌর শহরের কাচারী মোড় এলাকার মোজাম্মেল হকের বাসার সামনে এ তেলের সন্ধান মেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার মোজাম্মেল হকের বিল্ডিংয়ের জন্য বিদ্যুতের খুঁটি গাড়তে যায় মিস্ত্রী শফিকুল ইসলাম। সেখানে প্রায় তিন ফুট গর্ত করা মাত্রই ঘন কালো ডিজেলের মতো তেল বেরুতে থাকে। পরে কেউ কেউ তা প্লাষ্টিকের মগ দিয়ে উঠিয়ে আগুন জ্বালিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয় এটা জ্বালানী দ্রব্য। এ খবর ছড়িয়ে পড়তেই আশপাশের উৎসুক জনতা প্লাষ্টিকের বালতি, মগ ও কলসি নিয়ে সংগ্রহ করতে থাকে ওই তেল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। তারা জানায়, শুক্রবার (১৭ জুন) তিতাস অফিসের কর্মকর্তারা দুর্গাপুরে আসলে তারপর জানা যাবে এ তেল কোন উৎস থেকে আসছে।

তবে শুক্রবার প্রচুর বৃষ্টিপাতে এই কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, দুর্গাপুর থানার ওসি তাদের মাটির নিচ থেকে তেল পাওয়ার বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছেন। তবে এ এলাকায় গ্যারেজের ড্রেন ছিলো। সম্ভবত সে গ্যারেজের থেকেই এই তেল ফেলার পর তা এখানে জমে ছিলো।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রচুর বৃষ্টিপাতের কারণে ওই স্থানে আপাতত মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ