বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে শহীদ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খাসিয়াল সবুজ সংঘ

নড়াইলে ১৬দলীয় মরহুম খান শহীদ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৪-২ গোলে সরসপুর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাসিয়াল সবুজ সংঘ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের দি পাটনা একাডেমি মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক আনজুমান আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ এবং রানারআপ দলকে এল.ই.ডি টেলিভিশন প্রদান করেন।

বাংলাদেশ পুলিশ বিভাগের অতিরিক্ত ডি.আই.জি এবং দি পাটনা একাডেমির সভাপতি মোল্যা নজরুল ইসলাম পিপিএম-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব রথিন্দ্রনাথ দত্ত, বাংলাদেশ নৌ পুলিশ-এর পুলিশ সুপার আবদুল্লাহ আরেফ, সিআইডি বিভাগের পুলিশ সুপার আনিচুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা, সার্কেল এএসপি (কালিয়া) রিপন চন্দ্র সরকার, সাব রেজিষ্ট্রার, যশোর রিপন মুন্সি, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গির আলম, খান আজাদ প্রমুখ।

জানা গেছে, খাসিয়াল ইউনিয়নবাসীর আয়োজনে মরহুম খান শহীদ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ক্লাবের ১৬টি ফুটবল দল অংশগ্রহন করে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী