রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরীমনির প্রথম স্বামী কেশবপুরের ফুটবলার সৌরভ

পরীমনির প্রথম স্বামী যশোর কেশবপুরের ছেলে
ফুটবলার সৌরভ। ২০১২ সালের ২৮ এপ্রিল হয় বিয়ে। দেনমোহর ১ লাখ টাকা। কেউ কাউকে এখনও তালাক দেয়নি।

জানা গেছে, ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সাথে ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির প্রথম বিয়ে হয়। কিন্তু বিয়ের ২ বছর পর থেকে উশৃংখল জীবন-যাপনের কারণে পরীমনির থেকে দূরত্ব হয় তার স্বামী সৌরভের। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে। ফতেমার স্বামী জাহাঙ্গির কবিরের পৈত্রিক বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভগিরাথপুর গ্রামে। ওই গ্রামেই নানা শামসুদ্দিন গাজীর বাড়িতে থাকতেন পরীমনি।

অপরদিকে সৌরভ ঢাকার একটি ফুটবল ক্লাবের খেলোয়াড় ছিলেন। তিনি বর্তমানে কেশবপুরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।

ফুটবলার ফেরদৌস কবীর সৌরভ জানান, তারা কেউ কাউকে এখনও তালাক দেয়নি। ২০১০ সালে এসএসসি পরীক্ষার পর সৌরভ দাদার বাড়িতে বেড়াতে গেলে সেখানে পরিচয় থেকে তাদের মধ্যে ভালোবাসায় রুপ নেয়। ভালোবাসার সম্পর্ক থেকেই তার সাথেই পরীমনির প্রথম বিয়ে হয়। বনশ্রীতে থাকাকালে ২০১৩ সালে পরীমনি মিডিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার পর ঊশৃংখল চলাফেরা শুর“ করে। ২ বছর সম্পর্কের পর ২০১২ সালের ২৮ এপ্রিল কেশবপুর পৌরসভার কাজী এম ইমরান হোসেনের মাধ্যমে ১ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে রেজিস্ট্রেশন হয়। বিয়ের পর কেশবপুরে সংসার করার পর ঢাকাতে বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানে থাকাকালীন মিডিয়ার সাথে জড়িয়ে পড়ে পরিমনী।

এ নিয়ে দু’জনের মনমালিন্য থেকে তাদের ভেতর দুরত্ব তৈরি হতে থাকে। পরে ২০১৪ সালে তারা আলাদা থাকতে শুর“ করে ও ২০১৫ সালে সৌরভ কেশবপুরে চলে আসে। সর্বশেষ ২০১৬ সালে পরিমনীর সাথে তার কথা হয়েছে। তবে তারা কেউ কাউকে এখনও তালাক দেয়নি।

উল্লেখ্য, ৪ আগস্ট গত (বুধবার) রাজধানীর বনানীর বাসা থেকে ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে আটক করে (র‍্যাব)।এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান