সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে খালিস্তানপন্থীরা। তারা মহারাষ্ট্রকেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে।

ভারত থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দিতে আবেদন জানিয়ে ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) সংগঠন চিঠি পাঠিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শিখ সংগঠনটির বক্তব্য, বাংলার সম্পদকে সব দিক দিয়ে ধ্বংস করছে কেন্দ্রীয় সরকার। নিজেদের পরিচিতি, আদর্শ, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে পশ্চিমবঙ্গের উচিত ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা।
চিঠিতে এসএফজে’র অভিযোগ বাংলার সংস্কৃতি ধ্বংস করছে নয়াদিল্লি। ভারত থেকে পশ্চিমবঙ্গকে আলাদা হওয়ার পথও দেখিয়েছে খালিস্তানিরা। খালিস্তানিদের যুক্তি, রাজ্যের আইনসভায় একতরফা ভাবে আইন পাশ করে ভারতীয় ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারে বাংলা। এই পদক্ষেপ নিলে বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে যাবে। তখন ভারতকে চাপে ফেলে আন্তর্জাতিক আদালতে এই মামলা চালানো যাবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি একই ধরনের চিঠি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছেও পাঠিয়েছে এসএফজে। শুধু তাই নয়, পৃথক রাষ্ট্র হলে তারা দুই জনেই প্রধানমন্ত্রীর আসনে বসতে পারবেন বলেও প্রস্তাব দিয়েছে খালিস্তানিরা। পাশাপাশি, ‘ইন্ডিয়ান ইউনিয়ন’ থেকে বেরিয়ে যেতে দুই রাজ্যকে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

সূত্র ঃ পার্সটুডে

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার