মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় বিয়ে ছাড়ায় সন্তানের বাবা! যুবক গ্রেফতার

বিয়ে ছাড়ায় পুত্র সন্তানের বাবা! অবৈধ গর্ভপাত করার সময় হাতেনাতে ধরলো পুলিশ। গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকূপি গ্রামে।

থানা সূত্র জানায়, ওই গ্রামের শাহাবুদ্দীন বিশ্বাসের ছেলে হযরত আলী বিশ্বাস (২০) বিয়ে ছাড়ায় পুত্র সন্তানের বাবা হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

মেয়ে পক্ষ জানান, ‘শাহাবুদ্দীন বিশ্বাসের ছেলে হযরত আলী (২০) সাথে তাদের মেয়ের দীর্ঘদিন প্রেমের সম্পর্কের জের ধরে শারীরিক সম্পর্ক রুপ নেয়। একপর্যায়ে মেয়েটি ৭ মাসের গর্ববতী হলে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মেয়ের বাড়িতে ৭ মাসের অবৈধ সন্তান নষ্ট করতে গেলে পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে হাতে নাতে ধরে ফেলে। তবে পুলিশ ঘটনা স্থলে যাওয়ার আগে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় সেই মেয়েটি। বাচ্চাটি অসুস্থ হলে সাথে সাথে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন মেয়ে পক্ষ।’

তৈলকূপী গ্রামের ওয়ার্ড মেম্বার আব্দুল হামিদ ও মহিলা মেম্বার মোমতাজ বেগম বলেন ঘটনাটি জানতে পেরে উভয় পক্ষকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ছেলে পক্ষ রাজি হয়নি।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী অহেদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সন্তান নষ্ট করার সময় হাতেনাতে ধরি। পরবর্তীতে মেয়ের পিতার অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুর ৩টার দিকে ওই ছেলেকে গ্রেফতার করি।’

একই রকম সংবাদ সমূহ

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থবিস্তারিত পড়ুন

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনাবিস্তারিত পড়ুন

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড