মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মানববন্ধনে দেয়া বক্তব্য প্রত্যাহার সাবেক ইউপি সদস্য তৌহিদুজ্জামানের

কলারোয়ার কেঁড়াগাছিতে আয়োজিত মানববন্ধনে দেয়া নিজের বক্তব্য প্রত্যাহার করলেন সাবেক ইউপি সদস্য এস এম তৌহিদুজ্জামান।
এক লিখিত বিবৃতিতে তিনি এ বিষয়টি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১০ জুন সাতক্ষীরার বিভিন্ন আঞ্চলিক পত্রিকা, বিভিন্ন অনলাইন সহ বিভিন্ন পত্র-পত্রিকায় “কলারোয়ায় মামলা প্রত্যাহারের দাবিত এলাকাবাসীর মানববন্ধন, মেম্বার ও কৃষকদের বিরুদ্ধে মামলা..” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশে বক্তাদের নামের সাথে আমার নামটিও (এস এম তৌহিদুজ্জামান) ছাপা হয়েছে। একই সাথে উক্ত সংবাদে আসামিদের নামের সাথে আমার নামটিও ভুল করে বলায় সেটা ছাপা হয়েছে। একটি বিশেষ মহল আমার নামে সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি থানায় মানব পাচারের মামলা করেছে বলে মিথ্যা ও অপপ্রচার চালায়। যা শুনে আমি যাচাই না করে কোন কিছু বুঝে উঠার আগেই সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেড়াগাছি বাজারে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলাম ও বক্তব্য দেই। প্রকৃত পক্ষে আমি আইন-শৃঙ্খলার পরিপন্থী কোন কাজের সাথে জড়িত নই এবং বিজিবি কর্তৃক দায়েরকৃত ওই মামলার আসামিও নই। স্থানীয় একটি বিশেষ মহলের অপপ্রচারে কান দিয়ে ভুল বশতঃ আমি উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে যে বক্তব্য দিয়েছিলাম তা প্রত্যাহার পূর্বক অনাকাঙ্ক্ষিত ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবির প্রতি অটল শ্রদ্ধা ও বিশ্বাস রেখে কাজে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’

‘একই সাথে প্রকাশিত সংবাদটি থেকে আমার উপস্থিতি ও উদ্ধৃতি সংক্রান্ত বিষয়সমূহ প্রত্যাহার করছি।’

বিবৃতিদাতা:
এস এম তৌহিদুজ্জামান
সাবেক ইউপি সদস‍্য কেঁড়াগাছি, কলারোয়া।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত