বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাহাত হত্যাকান্ড; থামছে না মায়ের কান্না

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বন্ধুদের হাতে নির্মমভাবে খুন হয় মেধাবী কলেজ ছাত্র রাহাত।
জেএসসি ও এসএসসি পরীক্ষায় ‘এ প্লাস’ প্রাপ্ত রাহাতকে হারিয়ে কান্না থামাতে পারছেন না তার মা বাবা।

গেলো বছরের ১৩ নভেম্বর রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে তাকে টিপ চাকু মেরে ও কুপিয়ে হত্যা করা হয়।

হত্যাকান্ডের শিকার রাহাত মঠবাড়িয়ার গুলিশাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাহজালাল ওরফে শাহ আলমের পুত্র এবং হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের ২০১৯-২০ শিক্ষা বর্ষের ছাত্র ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধূলায় পারদর্শী রাহাত নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে ৩৫টি সিরামিক প্লেট ও ১২টি সুপেয় পানি পান করার গ্লাস প্রাপ্ত হয়। কিন্তু তার এ পুরস্কারগুলো এখন শুধুই স্মৃতি।

সময় পেলেই রাহাত যে বন্ধুদের নিয়ে কখনো আড্ডা দিত কখনো গান করত আবার কখনো ক্রিকেট খেলায় মেতে উঠতো সেই বন্ধুদের ছুরিকাঘাতেই নির্মমভাবে খুন হতে হয় তাকে।

রাহাতের মা নাসিমা বেগম বলেন, রাহাত ওইদিন পোলাও ভাত ও হাসের মাংস খেতে চেয়েছিল। আমি রান্নাও করেছিলাম।কিন্তু এটাই যে আমার বাবার শেষ খাবার তা বুঝতে পারি নাই।

কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রাহাতের মা নাসিমা বেগম।

তিনি আরও বলেন, এ ঘটনায় ১৪ নভেম্বর মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। খুনিদের ফাঁসি চাই।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী