বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর ১২ বছরের সংস্কার-উন্নয়ন নিয়ে আসছে বই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ বছরের দেশ পরিচালনায় গ্রহণ করা সংস্কার ও উন্নয়ন প্রকল্প এবং তার প্রভাব নিয়ে একটি বই বের করতে কমিটি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। বইটির দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস)। বৈশাখের আগেই বাংলায় বইটি প্রকাশ করার নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যপত্রে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর ১২ বছর দেশ পরিচালনায় দেশের ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং তা দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে যে ব্যাপক প্রভাব তৈরি করেছে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনটি শিগগিরই পরিকল্পনা বিভাগে প্রেরণ করা হবে।’

সভায় অংশ নেয়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ বিষয়ে বলেন, ‘বর্তমান সরকারের দেশ পরিচালনার গত ১২ বছরে বিভিন্ন সেক্টরে ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। যেগুলো দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়েছে। এজন্য দেশের অর্জনের কি ইমপ্যাক্ট তৈরি করেছে, এ বিষয়ে বাংলায় একটি বই বের করার জন্য কমিটি গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ১২ বছরে কি কি প্রকল্প অনুমোদন এবং বর্তমানে প্রকল্পগুলোর সুফল সাধারণ জনগণ পাচ্ছে, তার চিত্র এই প্রকাশনায় উঠে আসবে।

প্রধানমন্ত্রীর শাসনামলে বাংলাদেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিকসহ নানা অঙ্গনে অনেক উন্নয়ন হয়েছে। বিষয়গুলো একত্রিত করে মূলত বইটি প্রকাশ করা হবে। এর বাইরেও বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি অর্জনের বিষয়ে রিপোর্ট থাকবে। আগামী ১৫ এপ্রিলের মধ্যেই বইটি প্রকাশ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ