বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রার্থীতা প্রত্যাহার কলারোয়ার হেলাতলার চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মুনসুরের

প্রার্থীতা প্রত্যাহার করলেন কলারোয়ার ৯নং হেলাতলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সরদার মুনসুর আলী।

সোমবার (২২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসার ও হেলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছে প্রার্থীতা প্রত্যাহারের আবেদনপত্রের চিঠি দেন সরদার মুনসুর। আবেদনটি ইতোমধ্যে গৃহীত হয়েছে। তার দাখিলকৃত মনোনয়ন পত্রের ক্রমিক নং ছিল হেলাতলা চে/০২ তারিখ ১৪ মার্চ ২০২১।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।

গত ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে হেলাতলা ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন যুবদল নেতা সরদার মুনসুর। তবে বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এবারের ইউপি নির্বাচনে অংশগ্রহন না করার কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও শেষমেষ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি।

সরদার মুনসুর জানান, ‘দলের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছি। আমি ব্যক্তিগত ও শারীরিক অসুস্থ্যতার কারণে নির্বাচন থেকে দুরে সরে গেলাম।’
তিনি আরো জানান, ‘আমি বিগত দিনে আমার ইউনিয়নবাসীর পাশে ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।’

এদিকে, এর আগে উপজেলা ছাত্রদল ও স্থানীয় যুবদলের কয়েকজন নেতৃবৃন্দকে নিয়ে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন সরদার মুনসুর।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা