বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশনের কমিটি গঠন

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন (বাংলাদেশ চ্যাপ্টার) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশনের (বাংলাদেশ চ্যাপ্টার) কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক লাভলী আক্তার নুপুর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশনের (বাংলাদেশ চ্যাপ্টার) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে ২৩ মার্চ ২০২১ সোমবার বিকালে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়স্থ স্বদেশ কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট মানবাধিকারকর্মী, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশনের (বাংলাদেশ চ্যাপ্টার) কার্যকরি সভাপতি বিশিষ্ট সাংবাদিক এ টি এম মমতাজুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এ টি এম রেজাউল হক।

সভায় গাজী শাহজাহান সিরাজকে আহবায়ক ও ফারুক রহমানকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন গাজী শাহজাহান সিরাজ আহবায়ক, ফারুক রহমান সদস্য সচিব, সদস্য- জ্যোস্না দত্ত, এড. আব্দুল্লাহ আল হাবিব, ডা. মো. মুনসুর রহমান, তহমিনা ইসলাম ও আবু বক্কর সিদ্দিকী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ