শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনিদের জন্য ক্রিকেটারদের আর্তনাদ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। হামলায় নিহত ১৭ শিশুসহ ৬৯ জন ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ক্রমশই তা বাড়ছে। বর্বর এই হামলার প্রতিবাদ জানাতে থেমে নেই ক্রিকেটাররা। বিশ্বের নানা প্রান্তের ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিকেটাররা নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ তুলেছেন।ফিলিস্তিনিদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের রুবেল হোসেন। এ ছাড়া প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের বাবর আজমরা।

রুবেল হোসেন তার ফেসবুকে লিখেছেন, ‘ফিলিস্তিনকে বাঁচান, মুসলিমদের বাঁচান। আমরা ফিলিস্তিনের পাশে আছি। ফিলিস্তিনিরা, তোমরা আমাদের প্রার্থনায় আছো।’

আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান এক টুইট বার্তায় লিখেছেন, ‘শিশুহত্যার চেয়ে জঘন্য আর কিছুই হতে পারে না।’ পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ অন্তত সাত ক্রিকেটার আওয়াজ তুলেছেন ফিলিস্তিনের পক্ষে। টুইটারে বাবর লিখেছেন, ‘ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া। মানবতার জন্য দাঁড়াতে শুধু মানুষ হওয়াই যথেষ্ঠ।’

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলা নিজের ইন্সটাগ্রামে নেলসন ম্যান্ডেলার উদাহরণ টেনে ফিলিস্তিনের মানুষের মুক্তির দাবি তুলেছেন। শুধু আমলা একা নন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে তাবরাইজ শামসি, জর্জ লিন্ডে এবং কাগিসো রাবাদাও নিজেদের সমর্থন জানিয়েছেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি এবং ভারতের ইরফান পাঠানও আওয়াজ তুলেছেন ইসরায়েলের এ হামলার বিরুদ্ধে।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী