বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্রান্সেও করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত

মহামারি করোনাভাইরাসে নাকাল ফ্রান্স। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি। এমন সময় সেখানেও শনাক্ত হয়েছে করোনাভাইরাসের মিউটেটেড স্ট্রেইন অর্থাৎ নতুন রূপ। যা নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে ফ্রান্সকে। তারা শঙ্কা করছে আরো একটি করোনার ঢেউ আঘাত হানতে পারে তাদের দেশে। খবর রয়টার্স ও বিবিসি’র।

শুক্রবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা ১৯ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফেরা তাদের এক নাগরিকের শরীরে করোনাভাইরাসের নতুন রূপ শনাক্ত করতে পেরেছে। যদিও তার মধ্যে করোনার কোনো লক্ষণ ছিল না। সনাক্ত হওয়ার পর থেকে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে এটাই তাদের দেশে শনাক্ত হওয়া করোনাভাইরাসের প্রথম নতুন রূপ।

অবশ্য করোনাভাইরাসের নতুন এই রূপটি বেশ সংক্রামক। এ পর্যন্ত যুক্তরাজ্যের কমপক্ষে ১০০টি স্থানে করোনাভাইরাসের নতুন রূপ সনাক্ত হয়েছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে। নতুন রূপ শনাক্ত হওয়ার পর থেকে সেখানে আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গবেষকরা ধারনা করছেন করোনার নতুন এই রূপ খুবই সংক্রামক।

যুক্তরাজ্যে করোনার নতুন রূপ সনাক্ত হওয়ার পর থেকে বিভিন্ন দেশ তাদের সঙ্গে বিমান ও সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, ফ্রান্সে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ২০ হাজার ২৬২ জন করোনা আক্রান্ত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৫৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট ২৫ লাখ ৪৭ হাজার ৭৭১ জন করোনা আক্রান্ত হয়েছে। মোট মারা গেছে ৬২ হাজার ৪২৭ জন। যা বিশ্বের মধ্যে সপ্তম সর্বোচ্চ।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী