বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণিল সাজে সেজেছে কলকাতার পার্কস্ট্রিট

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি বড়দিনের। বিশ্বজুড়ে ক্রিসমাস উদযাপন হবে। আর এই দিনটি মানেই কলকাতার পার্কস্ট্রিট। আলো আর উজ্জ্বলতায় বিশ্ববাসীর নজর কাড়ে মাত্র দুই কিলোমিটারের এ রাস্তাটি। সেখানে এখন উৎসবের আমেজ।

শিশু নাদিয়া পৃথিবীর আলো দেখেছে মাত্র কয়েক বছর আগে, কিন্তু সেও বাবা-মায়ের কোলে হাজির পার্কস্ট্রিটের আলোর ঝলকানি দেখতে। হ্যাঁ, একদমই তাই। মুখে বলে সত্যিই আলোর জাদুর কথা বোঝানো যাবে না। বুঝতে হলে আসতেই হবে কলকাতার ঐতিহ্যবাহী পার্কস্ট্রিটের এই রাস্তায়।

নানা রঙের আলো আর আলোর ছটায় যেন অন্য জগৎ খুঁজে পাওয়া যায় এখানে। তাই ওই ছোট শিশুর মতোই আগামী কয়েক দিন এই প্রজন্মের ঠিকানাও পার্কস্ট্রিট।

এক পর্যটক বলেন, লকডাউনের কারণে এখানে অনেক দিন আসতে পারিনি। তবে বড়দিনের আয়োজন উপলক্ষে আসতে পেরে ভালো লাগছে।

মূলত অ্যাঙ্গলো-ইন্ডিয়ানদের এলাকা বলে পরিচিত পার্কস্ট্রিটে বহু বছর ধরে ক্রিসমাস উদযাপন হয়ে আসছে। এবারও এর ব্যতিক্রম হয়নি।

মহামারি কোভিডের কারণে চলতি বছরের ঈদ কিংবা পূজা কোনোটাই যেখানে নিজের মতো করে উপভোগ করা সম্ভব হয়নি। সেখানে বছর শেষে ক্রিসমাসকে উপভোগ করতে প্রস্তুত তিলোত্তমা কলকাতা।  

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক