বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দুগ্ধ ক্রেতা-বিক্রেতা এবং বাজার নিয়ন্ত্রণকারীদের সমন্বয় সভা

গবাদি পশু পালনেটেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের আওতায়এ অঞ্চলের দুগ্ধ ক্রেতা-বিক্রেতা এবং বাজার নিয়ন্ত্রণকারীদের মধ্যে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তন কক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় সমন্বয় সভাটি আয়োজন করে উন্নয়ন প্রচেষ্টা।

সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী।
তিনি খামারীদের উদ্দেশ্যে বলেন, এ অঞ্চলের বেশির ভাগ জায়গায় লোনাযুক্ত পানি, ফলে চাষাবাদ করা তেমন সম্ভব হয়ে উঠে না। তাই, আমাদেরকে সঠিক উপায়ে গবাদি পশু পালন করতে হবে। সকল পর্যায়ে সমন্বয় ঘটিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব ঘোষ সনৎ কুমার।
তিনি বলেন, “আধুনিক ও উন্নত মান বজায় রেখে এবং পরিবেশের দিক মাথায় রেখে গবাদি পশু পালন করতে হবে।“ তিনি আরো বলেন, “দুধ একটি পবিত্র খাবার। তাই, দুধে ভেজাল করা কোনো ভাবেই মেনে নেয়া হবে না। তাই, দুধের সাথে যারা জড়িত আছেন আপনারা সৎ ও নিষ্ঠার সাথে দুধের ব্যবসা করুন।“ এসময়, উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় খামারী, গো-খাদ্য বিক্রেতা, দুগ্ধ প্রক্রিয়া জারকারী ও প্রাণী চিকিৎসকগণ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান, ঋণ সমন্বয়কারী গোলাম আজম, প্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ কবির শাওন সহ অন্যরা।

করোনার এই কঠিন সময়েও বরাবরের মত মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে উন্নয়ন প্রচেষ্টা। শিক্ষা বৃত্তি ছাড়াও নানা কর্মসূচির মধ্যদিয়ে খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের শিক্ষা কার্যক্রমে অবদান রেখে যাচ্ছে সংস্থাটি।

একই রকম সংবাদ সমূহ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেনবিস্তারিত পড়ুন

তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত