সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যবসা খাত চরম সংকটে

বাংলাদেশিরা না যাওয়া বিপাকে কলকাতা

বাংলাদেশিরা ভারতে না যাওয়ায়, চরম অর্থ সংকটে পড়েছেন দেশটির বিভিন্ন খাতের ব্যবসায়ীরা।
পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সিংহভাগই টিকে থাকেন বাংলাদেশের পর্যটকদের ব্যয়ের ওপর। কোভিড-নাইনটিনের কারণে বাংলাদেশিরা যেতে না পারায় এখন বন্ধ হতে বসেছে অনেক প্রতিষ্ঠান।

বাংলাদেশি শূন্যতায় দিনের কলকাতায় যেন রাতের আবহ তৈরি হয়েছে।

কলকাতায় বেড়াতে আসা এমন কোনো বাংলাদেশি পযর্টক নেই যে সদর স্ট্রিটের বহু রেস্তোরাঁয় একবেলা খাননি। ভারতে এখন মোটামুটি প্রায় সব কিছুই চলছে স্বাভাবিক গতিতে। তবে এই সকল রেস্তোরাঁর দরজা বন্ধ! বাস্তবতা হলো, তাদের পক্ষ থেকে কথা বলার মতো কোনো মানুষও নেই এখানে।

মারকুইস স্ট্রিট, রফি-আহমেদ কিদয় স্ট্রিট, ফ্রি-স্কুল স্ট্রিট, নিউ-মার্কেট, বড় বাজার এলাকায় প্রায় ছোট-বড় তিন শতাধিক আবাসিক হোটেল রয়েছে। রয়েছে বিদেশি মুদ্রা বিনিময়ের দোকানও। যার অধিকাংশই এখন বন্ধ হয়ে গেছে বাংলাদেশি পর্যটক না আসার কারণে।

সরকারি হিসেব বলছে- চিকিৎসা, পড়াশোনা, কেনাকাটা ও বেড়ানোর প্রয়োজনে স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন সাড়ে ছয় থেকে সাত হাজার বাংলাদেশি পর্যটক আসেন ভারতে। তাদের ৮০ শতাংশই পশ্চিমবঙ্গ রাজ্যে থাকেন। আর তাদের ঠিকানা নিউ-মার্কেট এলাকার এই হোটেল পাড়ায়। আজ যা বাংলাদেশি পর্যটকের অভাবে খাঁ খাঁ করছে।

এর বাইরে বড় বাজার এলাকায় বহু মার্কেট, কাপড়ের দোকান, প্রসাধনীসহ নানান রকমের দোকানপাটের সিংহভাগ ক্রেতা হলেন বাংলাদেশিরা।
সেখানকার বহুতল বিশিষ্ট শাড়ি-কাপড়ের মার্কেট ‘খাজানা’। সংশ্লিষ্টরা জানালেন, তাদের কাস্টমারের তালিকায় বেশিরভাগই বাংলাদেশি। করোনা পরিস্থিতিতে বাংলাদেশিরা না আসতে পারাই বেচাবিক্রি নেই। অনেক স্টাফকে অব্যাহতি দেয়া হয়েছে, অন্যদেরও রাখা মুশকিল হয়ে পড়েছে। ব্যবসা চরম মন্দায়।
একই চিত্র অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও।

অপরদিকে, কলকাতা কেন্দ্রীক ও কলকাতার আশপাশের বিনোদন কেন্দ্র গুলোতেও বাংলাদেশি পর্যটক শুন্যতায় সুনসান নীরবতা পরিলিক্ষত হয়েছে।

সব মিলিয়ে বাংলাদেশিদের অভাবে কলকাতার বহু ব্যবসা খাত এখন চরম সংকটে পড়েছে।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী