বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগেরহাটের শরণখোলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন

বাগেরহাটের শরণখোলায় যৌতুকের দাবিতে বখাটে স্বামী হেলাল শরিফ তার স্ত্রী নুরজাহান বেগম (৩২)কে বেধড়ক মারধোর করেছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২৬ মার্চ) উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নুরজাহান বেগম শরণখোলা হাসপাতালে
চিকিৎসাধীন।

ভুক্তভোগীর অভিযোগে জানা যায় গত ২০১০ সালে ইসলামী শরীয়া মতে উপজেলার দক্ষিন বাধাল গ্রামে মোঃ আঃ সালাম শরিফের পুত্র হেলাল শরিফের সাথে উত্তর আমড়াগাছিয়া গ্রামের মৃত আকাব্বর আলী হাওলাদারের কন্যা নুরজাহান বেগমের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায়ই মারধর করত। স্বামীর নির্যাতন সইতে না পেরে গার্মেন্টেস-এ চাকরি নেয় নুরজাহান। কয়েক বছর চাকরি করে প্রায় দুই লক্ষ টাকা তার স্বামীকে দেয়।

গত ২০ মার্চ আবারো টাকার জন্য চাপ প্রয়োগ করে। টাকা দিতে না পারায় হেলাল তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়। পরে নুরজাহান তার বাবার বাড়িতে আশ্রয় নেয়। গত ২৬ মার্চ সকাল ৮টার দিকে নুরজাহানের বাবার বাড়িতে পৌছে হেলাল টাকা দিতে হবে এই বলে গালমন্দ শুরু করে। কথার কাটাকাটির একপর্যায়ে নুরজাহানেরকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হেলাল। পরে আত্মীয় স্বজনের সহযোগীতায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় তাঁকে। নুরজাহান আরোও জানায়, তার স্বামী প্রতিমাসে ২/৩ বার তার স্পর্শকাতর যায়গায় মারধোর করে যাতে ঐ যায়গা কাউকে দেখাতে না পারে। এমনকি যৌতুকের দাবি পূরণ না করলে খুন জখমের হুমকি দেয় হেলাল।

এঘটনায় নুরজাহান বেগম বাদী হয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান
মাইনুল ইসলাম টিপুর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু বলেন, নুরজাহান বেগমের একটি লিখিত অভিযোগ পেয়েছি তাকে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সুস্থ হলে শালিস ব্যবস্থার মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করা হবে।

এ ব্যাপারে হেলাল শরিফে সাথে যোগাযোগ করা হলে তিনি যৌতুকের দাবি অস্বীকার করে বলেন, সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে এছাড়া আর কিছু নয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর