মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিব জন্ম শতবর্ষ

বান্দরবান জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বান্দরবান জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।

সারা দেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলায়ও প্রতিটি গ্রামে কমপক্ষে ২টি করে ফলজ, বনজ এবং ভেষজ গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

জেলার সকল পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের অংশগ্রহণের গাছের চারা রোপন করা হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন বান্দরবান, ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আসাদুজ্জামান গনী।

বিষয়টি নিশ্চিত করেছেন বৃক্ষরোপণ অভিযানের সার্বিক তত্ত্বাবধানে থাকা বান্দরবান পার্বত্য জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেন।

 

তিনি জানান, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি মহোদয়ের সময়োপযোগী নির্দেশনার প্রেক্ষিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২১ চলমান রয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলার প্রতিটি গ্রামে কমপক্ষে ২টি করে ফলজ, বনজ এবং ভেষজ গাছের চারা রোপণ করা হচ্ছে। এ কার্যক্রম ২২জুন থেকে এক সপ্তাহ চলমান থাকবে।’

তিনি আরো জানান, ‘চট্রগ্রাম ও পার্বত্য রেন্জের রেন্জ কমান্ডার (উপ-মহাপরিচালক) মো. শাহবুদ্দিন মহোদয়ের সর্বাত্মক সহযোগিতায় বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেন বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় কর্তৃক বৃক্ষরোপণ অভিযান কর্মসূচীর নির্দেশনার আলোকে দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যা সদস্যাদের মধ্যে ব্যাপক সাড়া জেগেছে। মহাপরিচালক মহোদয়ের সুযোগ্য নেতৃত্ব এবং সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্বত্রই বৃক্ষরোপণসহ বিভিন্ন জনহিতকর কাজ করে যাচ্ছে। বিশেষ করে করোনা ভাইরাস মোকাবেলায় সর্বস্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সদস্যরা নিজের জীবন বাজি রেখে প্রতিনিয়ত দায়িত্ব পালন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বান্দরবান পার্বত্য জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সর্বস্তরের জনগণের কল্যাণ সাধন ও দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া আমাদের একমাত্র লক্ষ্য।’

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক