বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপিতে ফিরতে চান কুমিল্লার সাক্কু-কায়সার

কুমিল্লায় বিএনপি থেকে বহিষ্কার হওয়া স্থানীয়ভাবে প্রভাবশালী দুই নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং সাবেক স্বেচ্ছাসেকব দল নেতা নিজাম উদ্দিন কায়সার দলে ফিরতে চান। তারা ইতোমধ্যে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় তাদের দুজনকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে সাক্কু ও কায়সার নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। মহাসমাবেশ সফল করে দলে ফেরার গ্রিন সিগন্যাল পেতে চান তারা।

মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটিতে সাবেক দুইবারের মেয়র। তিনি দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে ছিলেন। আর কায়সার মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে ছিলেন। তাদের দুজনকেই বহিষ্কার করা হয়েছিল।

কুমিল্লায় বিএনপির রাজনীতি দুটি প্রধান বলয়ে বিভক্ত। একটি বলয়ে নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি হাজি আমিনুর রশিদ ইয়াসিন। আর দীর্ঘদিন ধরে অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনেও সাক্কু জয়ের কাছাকাছি ছিলেন। তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সাক্কুর। কুমিল্লায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

আর নিজাম উদ্দিন কায়সার হাজি আমিনুর রশীদ বলয়ের রাজনীতি করেন। সাক্কুর অভিযোগ তাকে হারাতে ইয়াসিন কায়সারকে প্রার্থী করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির

ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না বলেবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি