সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বে একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৭ হাজার ৯১৫ জন।

এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৬০ লাখ ২ হাজার ২৮ জনে, মারা গেছেন মোট ৪১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন। সুস্থ হয়ে উঠেছে ১৭ কোটি ৭৬ লাখ ৮৭ হাজার ৮০২ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। যদিও সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে ভারতে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৯২৩ জনের। এদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৭ হাজার ৩৫১ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জন। এদের মধ্যে মারা গেছেন চার লাখ ২২ হাজার ৫৪ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ১৪৭ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।। এর মধ্যে মারা গেছেন ১৯ হাজার ৭৭৯ জন। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৫৮ জনের মৃত্যু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়

ডেমোক্র্যাটদের ব্যাপক উত্থানে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী হাসিব ফাতমী সহ ৪ জন প্রার্থীবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনবিস্তারিত পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শনিবার (৭ নভেম্বর) শিশুসহ সাত বাংলাদেশি নিহতবিস্তারিত পড়ুন

  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর