বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়েতে বেশি খেয়েছেন অতিথি, বাড়িতে বিল পাঠালেন নবদম্পতি

বিয়ে বাড়িতে গিয়ে একটির জায়গায় দু’টি ফিশ ফ্রাই খান। এছাড়া রসগোল্লাও বেশি খেয়ে ফেলেন অনেকেই। কিন্তু এই বেশি খাওয়ার জন্য কাউকে দাম মেঠাতে হচ্ছে, অতীতে এমন ঘটনার নজির বোধ হয় নেই। আত্মীয়ের বিয়েতে গিয়ে এক টুকরো কেক বেশি খেয়ে ফেলায় এমন ঘটনার শিকার হলেন এক অতিথি। সম্প্রতি ‘রেডিট’-এ সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

বিয়ের দিন নবদম্পতি ঘোষণা দিয়েছিলেন, নিমন্ত্রিতদের টাকায় বিয়ের কেক কাটা হবে। অর্থাৎ, কেক কাটার পর কেকের টুকরো হাতে তুলে নেওয়ার আগে দাম দিতে হবে। সেই অনুযায়ী, টুকরো প্রতি দাম রাখা হয়েছিল ৩.৬৬ পাউন্ড। খুশির দিন, প্রত্যেকে তাতে রাজিও হয়েছিলেন। সবই ভালো ভালোই মিটে গেছে।

বিয়ের দিন দুয়েক পর এক অতিথির ফোনে বার্তা দিয়ে ওই নবদম্পতি জানান, ‘‘আমরা বিয়ের সিসিটিভি ফুটেজ খুঁজে দেখলাম, আপনি দু’টুকরো কেক খেয়েছেন। অথচ, এক টুকরোর দাম দিয়েছেন। দয়া করে আর এক টুকরোর দাম চটজলদি পাঠিয়ে দিন।’’
বার্তা দেখে চমকে উঠেন ওই অতিথি। নবদম্পতির ওই বার্তাটি প্রকাশ্যে এনে তিনি লিখেছেন, ‘বিয়েতে গিয়ে কেকের দাম দিতে হচ্ছে, এই ব্যাপারটাই তো অদ্ভুত। আমার সত্যিই খেয়াল ছিল না যে, কখন একটা কেক বেশি খেয়ে ফেলেছি আমি। এখন আমার থেকে দাম চাইছে ওরা!’
সূত্র: আনন্দবাজার

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা