বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃক্ষরোপণে কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনকে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রদান

জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন ( মাধ্যমিক) বৃক্ষরোপণে প্রথম স্থান অধিকার করায় জাতীয় পুরস্কার প্রদান করা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২২’ ” জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা-২১’ র শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার (৫ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বৃক্ষরোপণে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিযোগীতায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করায় জাতীয় পুরস্কার গ্রহন করেন কলারোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আজিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদন্য সাবের হোসেন চৌধুরী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ এম,পি ও মাননীয় উপমন্ত্রী হাবিবুন্নাহার এম,পি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমদ। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণে প্রথম স্থান অধিকার করায় ওই প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-১৯’র সনদপত্র, সম্মাননা স্মারক ও ৩০ হাজার টাকা (চেক) পুরস্কার প্রদান করা হয়।

প্রসঙ্গতঃ কলারোয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিশন ‘জাতীয় বৃক্ষরোপণ ও বিশ্ব পরিবেশ রক্ষার অবদানের স্বীকৃতি স্বরপ সাফল্য অর্জন করায় কলারোয়াবাসি প্রতিষ্ঠানের উন্নতি কামনা করে অভিনন্দন জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক