বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে পাসপোর্ট যাত্রীদের জিম্মি করে চাঁদা আদায় : ৬ প্রতারক আটক

বেনাপোল স্থলবন্দরে পাসপোর্টধারী যাত্রীদের হয়রানি ও জোর পূর্বক টাকা আদায়ের অভিযোগে ৬ প্রতারককে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুল লতিফ তার নিজের বোন নুরজাহান, খালাতো বোন নাজমা খাতুন ও আলীমকে ভারতের পাঠানোর উদ্দেশ্য বেনাপোল চেকপোষ্ট‍ে গাড়ি থেকে নামার পর একজন প্রতারক তাকে সহজে ভারতে পার করে দেবে এমন প্রলোভন দেখিয়ে বেনাপোল ইমেগ্রেশন সংলগ্ন অফিসের পেছনে অবস্থিত একটি দোকান ঘরের মধ্যে তাদেরকে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে কোনরূপ সেবা ও সুযোগ-সুবিধা না দিয়েই তাদের কাছে জোরপূর্বক ৩ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ১৪/১৫ জন অজ্ঞাত ব্যক্তি আসে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ৩জন টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় সংবাদ পেয়ে পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। পরবর্তী তাকে জিজ্ঞাসাবাদে অন্যদের নাম প্রকাশ করে।
এ বিষয়ে আব্দুল লতিফ ভয় প্রদর্শন পূর্বক জোরপূর্বক চাঁদা আদায় করার অপরাধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। পুলিশ পরে ছয়জনকে আটক করে।
আটককৃতরা হলন, বেনাপোল সাদিপুর গ্রামের মোস্তফা মোড়লের ছেলে ইয়াসিন, একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে জসীম উদ্দিন সর্দার, আজিজ সরদারের ছেলে পাভেল, দুর্গাপুরের আকমত আলীর ছেলে শফিকুল ইসলাম, একই এলাকার মৃত চাঁদ আলী সরদারের ছেলে লুলু সরদার ও সাদিপুরের আব্বাসের ছেলে মোসলেম হোসেন রকি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও পুলিশের উর্দ্বোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত