বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে চাকুরির নামে টাকা লোপাট, উদ্ধারের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় সাবেক মেম্বর কর্তৃক ভারতে চাকুরির প্রতিশ্রুতিতে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যশোর জেলার কেশবপুর থানার শেখপাড়া সাতবাড়ীয়া গ্রামের মৃত. মোবারেক আলীর পুত্র হাফিজুর রহমান।

লিখিত অভিযোগে তিনি বলেন, সাতক্ষীরার বৈকারি ইউনিয়নের কাথন্ডা গ্রামের কেরাসতুল্লা মোড়লের পুত্র সাবেক মেম্বর ইব্রাহিম মোড়লের সাথে আমার পূর্ব পরিচয় ছিলো। এর জের ধরে ইব্রাহিম মোড়ল আমাকে সহ আমার পরিচিত আশরাফুল ইসলাম, রোকসান বেগম, শহিদ হোসেন, মানিক হোসেন ও মোছা ময়না খাতুনকে ভারতের বোম্বে শহরে উচ্চ বেতনে চাকুরি পাইয়ে দেওয়ার প্রস্তাব দিতে থাকে। তবে চাকুরি পেতে হলে ৫লক্ষ টাকা খরচ করতে হবে। আমরা পরিবারকে ভালো রাখার জন্য ইব্রাহিমের প্রস্তাবে রাজি হই এবং ঋণ দেনা করে তার হাতে ৫লক্ষ টাকা তুলে দেই। টাকা গ্রহণের পর সুচতুর ইব্রাহিম আমাদের ভারতে না নিয়ে তালবাহানা শুরু করে। টাকা ফেরত বা চাকুরি পাইয়ে দেওয়ার কথা বললে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। ইতোমধ্যে ৫ বছর অতিবাহিত হয়েছে। একপর্যায়ে গত ২৪/০৬/২১ তারিখ বেলা ১০টার দিকে তার বাড়িতে গিয়ে টাকা চাইলে ইব্রাহিম মোড়ল আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং বলে ক্ষমতা থাকলে টাকা আদায় করে নিস। স্বচ্ছলতার আশায় ওই পরসম্পদ লোভী ইব্রাহিম মোড়লের কাছে টাকা দিয়েছিলাম। কিন্তু সে আমাদের চাকুরি তোর দূরের কথা আমাদের ধার দেনা করে দেওয়া টাকা ফেরত না দিয়ে হয়রানি করে যাচ্ছে। পাশাপাশি হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে।

ভুক্তভোগী ৬ জন অসহায় ব্যক্তি ওই ইব্রাহিম মোড়লের কাছ থেকে আমাদের টাকা উদ্ধার এবং তার শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল