সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পালাতে গিয়ে ধরা, বেনাপোলে আটক ছাত্রলীগ নেতা

ভারতে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আটক হয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আব্দুর সামাদ আজাদ (৩১)।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশের চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

স্টপলিস্টে থাকা অবস্থায় ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার নাম শনাক্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, যাত্রীটি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আমাদের সিস্টেমে নাম ওঠার পরপরই আমরা বিষয়টি যাচাই করি এবং নিশ্চিত হয়ে তাকে আটক করি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আব্দুর সামাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় সাতটি ফৌজদারি মামলা রয়েছে। এসব মামলায় হত্যাচেষ্টা, মারধর, অগ্নিসংযোগ, ভাঙচুর, চুরি এবং বিশেষ ক্ষমতা আইন লঙ্ঘনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

স্থানীয় প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের আড়াল নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে ইমিগ্রেশন পুলিশের সক্রিয় নজরদারিতে সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আব্দুর সামাদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রভাবশালী অনেকেই দেশে মামলার মুখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে থাকেন। তবে সাম্প্রতিক সময়গুলোতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোয় এ ধরনের অপচেষ্টা আটকে দেওয়া সম্ভব হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ