শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।

তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্র।

গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধানের সুযোগ রয়েছে গ্রাম আদালতে। গ্রাম আদালত বিরোধ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সদস্যসহ সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করা হয়। দেওয়ানী মামলার ক্ষেত্রে ২০ টাকা আর ফৌজদারী মামলার জন্য মাত্র ১০ টাকা ফিস দিয়েই সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে বিচারিক সেবা পাচ্ছে।

এসময় তিনি ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দিতে বলেন।

উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরে উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় পর্যায়ের দেওয়ানী ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে গ্রাম আদালত। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় সারা দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প চলমান রয়েছে। কার্যক্রম বাস্তবায়নে তিনি উপজেলার সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

দিনব্যাপী ত্রৈমাসিক সভায় উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্র তালা উপজেলায় গ্রাম আদালতের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় বিভিন্ন ইউপি প্রশাসনিক কর্মকর্তারা গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়ন ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ