মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত কলারোয়া আ.লীগের সভাপতি ও তার স্ত্রী

করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন গত এপ্রিলে। আর জুনে এসে সেই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপেজলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন (৫৪) ও তার সহধর্মিনী উপেজলা মহিলা আ.লীগ সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না (৪৪)।

শনিবার (১২ জুন) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটসে পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়।

তারাসহ একই দিন ৩০জনের করোনার নমুনা র‌্যাপিড এন্টিজেন কিটসে পরীক্ষায় ১০ জনের শনাক্ত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম জানান, ‘র‌্যাপিড এন্টিজেন কিটসে প্রাথমিকভাবে করোনা পিজিটিভ হয়েছে। তাদের সংগৃহীত নমুনা পিসিরআর ল্যাবে পাঠানো হয়েছে।’

আ.লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন ও তার স্ত্রী মহিলা আ.লীগ নেতা সুরাইয়া ইয়াসমিন রত্না নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন।

তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, ‘শনিবার মিসেস রত্না শরীরে তাপমাত্রা বৃদ্ধি (জ্বর) অনুভব করায় চিকিৎসকের পরামর্শে কলারোয়া হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটসে পরীক্ষা করলে তাৎক্ষনিক ফলাফলে তার করোনা ভাইরাসের উপস্থিতির প্রমান পাওয়া যায়। বিষয়টি জানার পর তার স্বামী আ.লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনও একই পরীক্ষা করালে তারও করোনা শনাক্ত হয়েছে। যদিও তার অসুস্থতা কিংবা কোন উপসর্গ নেই।’

ইতোপূর্বে উপজেলায় করোনা পজিটিভ শনাক্তকারী মানুষের পাশে থেকে তারা দু’জনই সহযোগীতাসহ মানসিক শক্তি জুগিয়েছেন।

আক্রান্ত রাজনৈতিক এই ব্যক্তিদ্বয় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

তারা দু’জন ছাড়াও এদিন আরো যাদের করোনা শনাক্ত হয়েছে তারা হলেন- পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের খালেদুর রহমান (২৬), একই গ্রামের তাহমিনা খাতুন (৩৬), কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (২৮), হেলাতলা ইউনিয়নের দক্ষিন দিগং গ্রামের ফেরদৌসী আরা রুবিয়া (৫৪), একই গ্রামের মোস্তাফিজুর রহমান (৩৮), লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের রুপিয়া (২৫), কুশোডাঙ্গা ইউনিয়নের পারিকুপি গ্রামের রহিমা খাতুন (৩৬), ঝিকরগাছা থানার শংকরপুর ইউনিয়নের বাকুড়া গ্রামের ফুজান (৫৫)।

এদিকে, হাসপাতালের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম সকলকে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত