শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ময়মনসিংহের গৌরীপুরে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন

ময়মনসিংহের গৌরীপুরে সোমবার ২১ ফালগুন (৬ মার্চ ) থেকে প্রতিবারের ন্যায় এবারও ধর্মীয় আচার অনুষ্ঠানাদির মধ্যদিয়ে রাত ১০ টায় শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন এবং শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৮ তম জন্ম তিথি উপলক্ষে মঙ্গলবার ২২ ফালগুন ( ৭ মার্চ ) পূর্ব অরুনদয় থেকে সোমবার ২৮ ফালগুন (১৩ মার্চ ) অরুণোদয় পর্যন্ত ৫৬ প্রহর ( ৭ দিন) ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং
মঙ্গলবার ২৯ ফালগুন (১৪ মার্চ ) শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন শ্রীশ্রী গোবিন্দ জিওর মন্দির উৎসব অঙ্গনে অনুষ্ঠিত হবে । পরিবেশনায়-স্বরূপানন্দ দাস- সাতক্ষীরা, শেফালী সরকার- টাঙ্গাইল ও কুমারী শাপলা রানী ( মৌমিতা )- জয়পুরহাট ।

শ্রী শ্রী নাম সুধা পরিবেশনায়ঃ

পতিত পাবন সম্প্রদায়-খুলনা
নন্দ গোপাল সম্প্রদায়-পটুয়াখালী
শিব ঠাকুর সম্প্রদায়-পাবনা
অমৃত বাণী সম্প্রদায-নেত্রকোনা
শ্যামা পূজা সম্প্রদায়-গোপালগঞ্জ
ব্রজেশ্বরী সম্প্রদায়-গোপালগঞ্জ
কৃষ্ণ দাসী সম্প্রদায়-গোপালগঞ্জ
গোবিন্দ সম্প্রদায়-গৌরীপুর ।

বুধবার ৩০ ফালগুন ( ১৫ মার্চ ) ভোরে নগরকীর্তন ও মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ , বিকেলে মহাপ্রসাদ মহাপ্রসাদ বিতরণ ও মহন্ত বিদায়।

সেবায়েত ( পরম বৈষ্ণব ) মহামায়া অধিকারী গৌরীপুর এবং কুঞ্জ সেবায় জয়ন্ত গোস্বামী ময়মনসিংহ ।

শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু স্বপন এস বলেন, গত ২/৩ বছর যাবত করোনা মহামারীর কারনে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে হরিনাম সংকীর্তন করতে হয়েছে। এতে হরিনাম পিপাসু ভক্তরা পরিপূর্ণভাবে হরিনাম সংকীর্তনের আনন্দ পায়নি। কিন্তু এবার পুরোপুরি ভক্তহৃদয়ে হরিনাম সংকীর্তনের অমিয় বাণী পৌঁছে দেওয়ার মত আয়োজন করা হয়েছে। এবার আমরা পূর্বের ন্যায় অনুষ্ঠানে ভক্তদের জন্য হরিনাম সংকীর্তন চলাকালীন যথেষ্ট পরিমাণ প্রসাদের ব্যবস্থা সহ কৃষ্ণ প্রেমী ভক্তদের মাঝে আরো বেশি আনন্দ দিতে সক্ষম হবো।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী