সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবাধিকার ইস্যুতে অগ্রগতি করেছে র‌্যাব: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

র‌্যাব নিয়ে বাংলাদেশের সঙ্গে ভালো আলোচনা হয়েছে উল্লেখ করে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, মানবাধিকার ইস্যুতে অগ্রগতি করেছে সংস্থাটি।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে লু জানান, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব শক্তিশালী করতেই তার এই সফর। এ সময় ড. মোমেন জানান, যুক্তরাষ্ট্রের ভালো পরামর্শকে স্বাগত জানাবে সরকার।

লু আরও জানান, জিএসপি যদি আবারও চালু হয়, তবে বাংলাদেশ অগ্রাধিকারে থাকবে।

সফরের দ্বিতীয় দিন সকাল থেকেই কর্মব্যস্ততা ছিল মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর। সকাল ৭টায় প্রথমে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা চলে বৈঠক। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয় সেখানে।

এরপর গুলশান ১-এর ১৩৫ নম্বর সড়কে অবস্থিত সলিডারিটি সেন্টারে যান ডোনাল্ড লু। শ্রম অধিকার নিয়ে কাজ করা এই সংস্থাটির কার্যালয়ে সকাল ৯টায় প্রবেশের পর প্রায় ২ ঘণ্টা অবস্থান করেন তিনি।

এরপর সরাসরি চলে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে দুপুর ১২টায় সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে। এছাড়া সেখানে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। তবে কোনো বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি এখনো।

পররাষ্ট্র দফতরের শীর্ষ তিন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের পর দুপুর ১টা ৫০ মিনিটে ডোনাল্ড লু ফরেন সার্ভিস একাডেমিতে যান। সেখানে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

এর আগে শনিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা পৌঁছানোর পর সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর বাসায় যান ডোনাল্ড লু।

রোববার রাতেই ঢাকা ত্যাগ করবেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯