শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাসে একটি পিজ্জা, বিয়েতে অভিনব চুক্তি

২১ জুন বিয়ে করেছেন শান্তি প্রসাদ ও মিন্টু রাজ। ভারতের আসামের এই নবদম্পতির বিয়ের চুক্তিপত্র এরইমধ্যে ভাইরাল। বর-কনে উভয়েই সব শর্ত মেনে স্বাক্ষর করেছেন সেই চুক্তিপত্রে। শান্তি পিজ্জা খেতে ভালোবাসেন। তাই স্বামী মিন্টুকে প্রতিমাসে একটি পিজ্জা কিনে দিতে হবে।

চুক্তিপত্রে আরও আছে স্ত্রীকে ১৫ দিনে একবার শপিংয়ে নিয়ে যেতে হবে মিন্টুকে। ঘরে তৈরি খাবারকে প্রাধান্য দিতে হবে। মধ্যরাতে পার্টিতে যেতে পারবেন বর, তবে অবশ্যই স্ত্রী শান্তিকে নিতে হবে। শুধু তাই নয়, বরকে প্রতিদিন জিমেও যেতে হবে। সপ্তাহে প্রতি ছুটির দিন মিন্টুকে নাস্তাও বানাতে হবে। পার্টিতে স্ত্রীর সবচেয়ে সুন্দর ছবি তুলে দিতে হবে মিন্টুকে।

চুক্তিপত্রের একটি শর্ত শুধু মানতে হবে ২৪ বছর বয়সী শান্তিকে। সেটি হলো; প্রতিদিন তাকে শাড়ি পরতে হবে। এ নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন শান্তি। কিন্তু বর সব শর্ত মেনে নেওয়ায় তিনি শাড়ি সংক্রান্ত শর্ত মানতে রাজি হয়েছেন। চুক্তিপত্রটি নবদম্পতি উপহার হিসেবে পেয়েছেন বন্ধুদের কাছ থেকে। শান্তি প্রসাদ জানিয়েছেন, তাদের এই চুক্তিপত্রের বিষয়ে আপত্তি নেই পরিবারের। বরং তারা খুশি হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে ১৯৩০ সালে। অথচ আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লেখা কেন?বিস্তারিত পড়ুন

একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা

বিশ্বকাপ মানেই প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে উন্মাদনায় মেতে ওঠা। কিন্তু এমনবিস্তারিত পড়ুন

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

আন্তর্জাতিক ফুটবলে চমক বা অঘটন নতুন কিছু নয়—বরং এটাই খেলাটিকে আরও আকর্ষণীয়বিস্তারিত পড়ুন

  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী
  • বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী